ঈদগাঁও থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আসামী রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিস্তারিত – মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারার জিআর-১৪/২৪(ঈ) মূলে দুই আসামীকে গ্রেফতা, সরওয়ার আলম, পিতা- মৃত ফজল করিম, সাং- মধ্যম নাপিতখালী (চাক্কার দোকান), ০৫নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার। মনছুর আলী, পিতা- মুহাম্মদ ইসহাক, সাং- উত্তরখান ঘোনা, ০৯নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।
ভূমি অপরাধ মামলার আসামীরা হলেন – ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(২)/৭(৩) ধারায় রুজুকৃত মামলা (ঈদগাঁও থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৭/২০২৪, জিআর-৬৭/২৪) মূলে গ্রেফতার করা হয়েছে:
এরশাদুল হক এরশাদ (৩৮), পিতা- নুরুল ইসলাম, সাং- মেহেরঘোনা (রশিদ আহমদ কলেজ গেইট), ০৭নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি।
ধর্তব্য অপরাধ সংঘটন প্রতিরোধার্থে গ্রেফতার:
মোঃ নুর হোসেন (৩০), পিতা- আকতার হোসেন, মাতা- সাবেকুন্নাহার। স্থায়ী ঠিকানা: হোল্ডিং-১৮২, মহাজের পাড়া, কক্সবাজার পৌরসভা। বর্তমান ঠিকানা: পশ্চিম গোমাতলী ০৮নং ওয়ার্ড, পোকখালী ইউপি।
গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। ঈদগাঁও থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।