• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

আওয়ামী লীগের আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

বার্তা কক্ষ / ৩৬ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অন্যান্য অভিযানে নিহত ব্যক্তিদের সম্পর্কিত সরকারি তথ্য প্রকাশের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে-

১. আওয়ামী লীগ সরকারের শাসনামলে তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে সরকারি রেকর্ড অনুযায়ী মোট কতজন ব্যক্তি নিহত হয়েছেন তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। নিহত প্রত্যেক ব্যক্তির নাম, বাবা/মায়ের নাম, ঠিকানা এবং পরিচয় । প্রত্যেক ঘটনার তারিখ, সময় এবং সুনির্দিষ্ট স্থান চাওয়া হয়েছে।

২. কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রত্যেক ব্যক্তি নিহত হয়েছেন তার বিবরণ।

৩. সংশ্লিষ্ট অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এবং আইনগতভাবে প্রকাশযোগ্য সরকারি রেকর্ড অনুযায়ী অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও কর্মস্থল।

৪. প্রত্যেক ঘটনার এফআইআর, সাধারণ ডায়েরি (জিডি), সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন, ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন, বিভাগীয় তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য সরকারি তদন্তের বর্তমান অবস্থা ও ফলাফল (যেখানে আইন অনুযায়ী প্রকাশযোগ্য)।


আরো বিভন্ন বিভাগের নিউজ