কক্সবাজারের ঈদগাঁওতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শফি আলমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) ভোররাতে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শফি উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ খামার পাড়ার নূরুল হকের ছেলে।
তিনি মাদক মামলার দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, ‘শফি মাদক মামলার দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।’